![]() |
অফিসিয়াল ক্ষেত্রে ইমেইল লেখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি। কেননা ভুলভাবে লেখা ইমেইল আপনার অফিসিয়াল ভাবমূর্তি নষ্ট করতে পারে।
তাই এই আর্টিকেলে আমরা অফিসিয়াল ইমেইল লেখার ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আলোচনা করবো।
১. সুস্পষ্ট সাবজেক্ট লাইন:
ইমেইল পাঠানোর আগে সুস্পষ্ট ও সংক্ষিপ্ত সাবজেক্ট লাইন লেখা অত্যন্ত জরুরি। সাবজেক্ট লাইন প্রাপককে ইমেইলের মূল বিষয় সম্পর্কে ধারণা দেবে এবং তারা দ্রুত বুঝতে পারবে ইমেইলটি তাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা।
উদাহরণ সরূপ নিচের উদাহরণগুলি লক্ষ্য করুন:
- চাকরির আবেদন: "সফটওয়্যার ডেভেলপার পদের জন্য আবেদন"
- ক্লায়েন্টের সাথে যোগাযোগ: "প্রোজেক্ট আপডেট - [প্রোজেক্টের নাম]"
- সহকর্মীদের সাথে তথ্য আদান-প্রদান: "[মিটিংয়ের নাম] - মিটিং নোট"
২. আনুষ্ঠানিক সম্বোধন:
অফিসিয়াল ইমেইলে "Hey", "Hi guys", "Yo" ইত্যাদি অনানুষ্ঠানিক সম্বোধন ব্যবহার করা উচিত নয়। "Hello" বা "Hi" দিয়ে ইমেইল শুরু করা যথেষ্ট।
প্রাপকের নাম জানা থাকলে, "Dear Mr./Ms./Mrs. [পূর্ণ নাম]" ব্যবহার করা উচিত। ডাকনাম বা নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার না করেই উত্তম।
৩. সাবধানতার সাথে ভাষা ব্যবহার:
ইমেইলে স্পষ্ট ও সাবলীল ভাষা ব্যবহার করা উচিত। অস্পষ্ট বা অসাবধানে ব্যবহৃত ভাষা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। তাই নেতিবাচক শব্দ, অস্পষ্ট বাক্য এবং ব্যাকরণগত ভুল এড়িয়ে চলুন।
এমনকি অফিসিয়াল ইমেইলে আপত্তিকর, বর্ণবাদী, যৌনতাবাদী, বা অন্য কোন ধরণের অসম্মানজনক ভাষা ব্যবহার করা উচিত নয়। এটি অনৈতিক এবং আপনার কর্মজীবনের জন্য ক্ষতিকর হতে পারে।
প্রাপকের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব বজায় রাখুন এবং "please" ও "thank you" এর মতো শব্দ ব্যবহার করুন।
৪. সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট বক্তব্য:
অপ্রয়োজনীয় তথ্য দিয়ে ইমেইল দীর্ঘায়িত করা উচিত নয়। শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ করুন। অফিসিয়াল ইমেইলের মাধ্যমে প্রতিদিন অসংখ্য বার্তা আদান-প্রদান করা হয়।
সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট বক্তব্য ব্যবহার করলে প্রাপকের সময় বাঁচে। তারা দ্রুত বার্তাটি বুঝতে পারে এবং প্রয়োজনে প্রতিক্রিয়া জানাতে পারে। দীর্ঘ বার্তাগুলোতে প্রায়শই স্পষ্টতা থাকে না।
সংক্ষিপ্ত বার্তা স্পষ্ট ও সহজে বোধগম্য হয়। এমনকি এটি ভুল বোঝাবুঝিও এড়াতে সাহায্য করে। আবার এটি সামনের মানুষটির কাছে এমনভাবে উপস্থাপন করে যে মানুষটি বুঝতে পারে আপনি সময়ের মূল্য দেন এবং আপনি সবসময় বক্তব্য স্পষ্টভাবে উপস্থাপন করতে পারেন।
প্রয়োজনে ইমেইলটি সংক্ষিপ্ত ও সুনির্দিষ্টভাবে সাজাতে সাব-হেডিং, বুলেট পয়েন্ট, এবং নম্বরিং ব্যবহার করতে পারেন।
৫. ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কথা বলা বাদ দেওয়া:
অফিসিয়াল ইমেইলে ব্যক্তিগত বিষয় আলোচনা করা উচিত নয়। অফিসিয়াল ইমেইল কর্মক্ষেত্রের যোগাযোগের মাধ্যম। ব্যক্তিগত বিষয় আলোচনা করলে আপনার পেশাদার ভাবমূর্তি নষ্ট হতে পারে। এটি আপনাকে অপ্রফেশনাল দেখাতে পারে।
ব্যক্তিগত বিষয় আলোচনা করলে প্রাপকের সময় নষ্ট হয় এবং তারা বিরক্ত হতে পারে। এমনকি ব্যক্তিগত বিষয় আলোচনা করলে অফিসের কাজের পরিবেশ নষ্ট হতে পারে। এটি সহকর্মীদের মধ্যে অপ্রয়োজনীয় গুজব এবং বিবাদ সৃষ্টি করতে পারে।
তাই ব্যক্তিগত বিষয় আলোচনা করার জন্য ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করুন। সহকর্মীদের সাথে মুখোমুখি কথা বলুন অথবা ফোন করুন। অফিসের বাইরে দেখা করার ব্যবস্থা করুন।
পরিশেষে বলা যায়, উপরে উল্লিখিত নিয়মগুলো অনুসরণ করে আপনি অফিসিয়াল ইমেইল লিখতে পারবেন। মনে রাখবেন সুস্পষ্ট, সংক্ষিপ্ত এবং আনুষ্ঠানিক ইমেইল আপনার অফিসিয়াল ভাবমূর্তি বজায় রাখতে সাহায্য করবে।
আর্টিকেলটি এতক্ষণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।

1 Comments
খুব সুন্দর একটি পোস্ট। অনেক ধন্যবাদ আথোরকে। <3
ReplyDelete